শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

তিনমাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুখরিত

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৪ ভিউ

দীর্ঘ তিনমাস পর শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। শিক্ষার্থীরা শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের সম্মান জানিয়ে এবং তাদের মাগফেরাত কামনা করে শ্রেণিকক্ষে ফেরেন। এছাড়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস আজ থেকে শুরু হয়।

রবিবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সমবেত হন। এ সময় মোনাজাত পরিচালনা করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুল হক।

এসময় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার ও উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme