• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

পদ্মা সেতু টোল প্লাজার পাশে দুর্ঘটনায় নিহত ৪

রিপোর্টার নাম: / ৩৬ শেয়ার
আপডেট: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

পদ্মা সেতু টোল প্লাজার পাশে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরেক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত চারজনই মারা গেলেন।

রোববার (৩ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৯টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকার শেখ রাসেল সেনানিবাসের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—পদ্মা দক্ষিণ থানাধীন ঢালী কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান ঢালী, আলিম মাদবরের ছেলে খিদির মাদবর, ফরাজি কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি ও এস্কান্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর।

পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে টোল প্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাস সড়কের দিকে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল দুটিতে থাকা চারজন ব্যক্তিই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রথমে আরমান, খিদির ও নাবিল নামে তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় সায়েম মাদবর নামে আরও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় সায়েম মাদবরও মারা যান।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঢাকা পোস্টকে বলেন, দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?