• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ঈদের শপিং করতে গিয়ে ছিনতাইয়ের শিকার বাঁশখালীর শিক্ষার্থী লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ মির্জাখীল দরবার শরীফের অনুসারীদের প্রথম রোজা বুধবার কে হচ্ছেন বাঁশখালীর জনপ্রতিনিধি? চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা

পশ্চিম বাঁশখালীর উন্নয়ন ছাড়া বাঁশখালীর উন্নয়ন সম্ভব নয়; এএইচএম জিয়া উদ্দিন

এক্সপ্রেস ডেস্ক / ৬২ শেয়ার
আপডেট: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

বাঁশখালী আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আবদুস সবুরের পুত্র চট্টগ্রাম জেলা বারের ৩ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এএইচএম জিয়া উদ্দিন বলেন- ‘আমি কারো বিরুদ্ধে নয়, বাঁশখালীর উন্নয়নের কথা বলতে এসেছি। আমি সাগর পাড়ের সন্তান, পশ্চিম বাঁশখালীর সন্তান। পশ্চিম বাঁশখালীকে অবহেলিত রেখে বাঁশখালীর উন্নয়ন সম্ভব নয়। জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে কাজ করার সুযোগ প্রদান করলে আমি সমগ্র বাঁশখালীর উন্নয়নে আমার সক্ষমতার সবটুকু উজাড় করে দিবো। তিনি আরো বলেন- আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুমমেট ছিলেন, বাঁশখালীতে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় আমার বাবার হাত ধরে। বঙ্গবন্ধুর আদর্শের জন্য আমার ত্যাগ ও সংগ্রাম নিয়ে আজীবন লড়ে যেতে চাই।

বাঁশখালী উপজেলার উপকূল সংলগ্ন এলাকা খানাখানাবাদ বাহারছড়ার সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে ১৩ অক্টোবর ২০২৩ ইং বিকাল ৪ টায় বাঁশখালী সমুদ্র সৈকতে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিশিষ্ট সমাজসেবী ও গবেষক ক্যাপ্টেন আলহাজ মনজুরুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আশরাফ আলী চৌধুরী, ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ার ইসলাম, শাহ আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, আশরাফ আলী সওদাগর, আখতার উদ্দিন, অনীল চন্দ্র জলদাশ, মোহাম্মদ আলী, মনির উদ্দিন, ফরহাদ রেজা বাহারী, গাজী সিরাজুল মোস্তফা, আবদুল মুবিন, আব্দুল মামুন চৌধুরী প্রমুখ।

স্থানীয় আওয়ামিলীগ নেতা কাজী মো. মুজিবুল হক ও জামাল মোল্লা পাড়া ফুটন্ত ছাত্র ও যুব সংগঠনের সদস্য মিশকাতুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তারা বলেন- ‘পশ্চিম বাঁশখালী সবসময় অবহেলিত হয়ে আসছে। অথচ পশ্চিম বাঁশখালীতে মজুদ রয়েছে পর্যটন শিল্প ও অর্থনৈতিক সম্ভাবনার সব উপাদান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?