• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

প্রধানমন্ত্রীর উপহার; গৃহহীন ও ভুমিহীনদের জন্য বাড়ি প্রস্তুত নাটমুড়ায়

রিপোর্টার নাম: / ৪২ শেয়ার
আপডেট: রবিবার, ১৩ জুন, ২০২১

মোহাম্মদ জাবেদ হাসান অমি

বাঁশখালী এক্সপ্রেস প্রতিনিধি

মুজিববর্ষ প্রধানমন্ত্রীর উপহার উপলক্ষে গৃহহীন ও ভুমিহীনদের পরিবারের পুর্নবাসন জন্য ১নং পুকুরিয়া ইউনিয়নে নাটমুড়া গ্রামে ৪০টি ঘর পুরোপুরি প্রস্তুত।

আজ (১৩ জুন) রোজ রবিবার “ইউএনও বাঁশখালী ” অফিসিয়াল ফেসবুক পেইজে এই খবর নিশ্চিত করেন।

দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ মর্মে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমিসহ পাকাবাড়ি পাচ্ছেন দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো।
দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা ২০২০” প্রণয়ন করা হয়েছে। উক্ত নীতিমালার নির্দেশনা অনুযায়ী সারা দেশে ৮ লাখ ৮৫ হাজার ৬২২টি বাড়ি দেয়া হবে। জেলা প্রশাসকগণের মাধ্যমে বাংলাদেশের সকল গৃহহীন ও ভূমিহীন পরিবারের তালিকা প্রণয়ন করা হয়েছে। তালিকা অনুযায়ী বর্তমানে দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৩৬১ এবং ‘যার জমি আছে কিন্তু ঘর নাই’ এমন পরিবারের সংখ্যা ৫ লাখ ৯২ হাজার ২৬১। মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ৬৬ হাজার ১৮৯টি পরিবারের প্রত্যেককে ২ শতক সরকারি খাস জমি বন্দোবস্ত প্রদানসহ দ্বি-কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। এছাড়াও ২১ জেলার ৩৬ উপজেলার ৪৪টি প্রকল্পে ৩ হাজার ৭১৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবারের পুর্নবাসনের  জন্য মাননীয়  প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের নাটমূড়া এলাকায় নির্মিত ৪০টি ঘর উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত।মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২০/০৬/২০২১ তারিখ ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?