শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

প্রধানমন্ত্রীর উপহার পেল পুকুরিয়া ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠি

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৩ ভিউ

মোহাম্মদ জাবেদ হাসান অমি

বাঁশখালীর পুকুরিয়ায় ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১০ মে) দুপুরে পুকুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ১৬৬১ জনের মাঝে নগদ ৪৫০ টাকা করে বিতরণ করা হয়।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাঁশখালীর ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ২৯০৯৩টি পরিবারকে পরিবার প্রতি ৪৫০/- হারে এক কোটি ত্রিশ লক্ষ একানব্বই হাজার আটশত পঞ্চাশ টাকা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ বাহারছড়া,পুকুরিয়া ও সাধনপুর ইউনিয়নে এই অর্থ বিতরণ করা হয়।

পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দীন আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল করিম, পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সেলিম আকতার, ইউনিয়ন পরিষদ সচিব জাকের আহমদ, ইউপি সদস্য আবু মুছা ও ফরিদ আহমদ সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme