• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

বঙ্গোপসাগরে বাঁশখালীর নিখোঁজ ২ জেলের লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

রিপোর্টার নাম: / ৫২ শেয়ার
আপডেট: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

গতকাল বঙ্গোপসাগরে শেখেরখীল টেক পাড়া ফাঁড়ির মুখ থেকে আবদুল খালেকের মালিকানাধীন আল্লাহ মালিক ফিশিং বোটটিসহ ১৭ জন মাঝিমাল্লা নিয়ে মাছ ধরতে যায়। কক্সবাজারের ইনানী এলাকায় পৌঁছালে প্রচন্ড ঝড়ের কবলে ফিশিং বোটটি ডুবে যায়। এতে বোটের মাঝিসহ তিনজন নিখোঁজ হলেও অন্য জেলেরা কোনো রকম কূলে এসে ভীড়ে।

এ ঘটনায় নিখোঁজ হওয়া মাঝি সহ তিন জনের লাশ গত শুক্রবার রাতে পাথুয়ার টেক ও কক্সবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা হলেন বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের টেকপাড়া ৩নং ওয়ার্ড এলাকার ছৈয়দ নুরের পুত্র মোঃ নুরুল আমিন (৩৫), একই এলাকার আব্দুল আজিজের ছেলে আব্দুন নুর মাঝি (৩৮),অন্যজন পেকুয়া উপজেলার রাজাখালীর মোঃ হোছাইন (৩২)। শনিবার নিজ নিজ এলাকায় তাঁদের জানাযা সম্পন্ন হয়।

স্থানীয় গ্রাম ডাক্তার আশেক এলাহি জানান,গতকাল ‘বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বাঁশখালীর শেখেরখীলের শেয়ার আলী কোম্পানী, মোজাম্মেল মাঝি, আমির হোছেন কোম্পানী, আব্দুলল খালের এ ৪টি ফিশিং বোট। এতে মাঝি-মাল্লা (জেলে) নিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে অনেকেই। আল্লাহর দান ফিশিং বোটের নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে দুইজনের বাড়ী বাঁশখালীর শেখেরখীলের একই এলাকার বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?