• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

বাঁশখালীতে এবার দুর্ঘটনার কবলে ইউএনও’র গাড়ি

রিপোর্টার নাম: / ৩৮ শেয়ার
আপডেট: বুধবার, ৯ মার্চ, ২০২২

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাইদুজ্জামান চৌধুরী পুকুরিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় একটি সড়কের কাজ দেখে সদরে ফেরার পথে আজ সকাল ১১টায় পুকুরিয়ার ঝিঝি ফকির মাজার এলাকায় গাড়িসহ দূর্ঘটনার শিকার হয়েছেন । তবে তিনি অক্ষত আছেন। গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

জানা যায়, ইটবাহী একটি ড্রাম ট্রাক প্রথমে সিএনজি অটোরিকশাকে পরে ইউএনও’র গাড়িটিতে আঘাত করে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। গাড়ির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী আহত হয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাঁশখালীতে ঘনঘন সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক , পরিবহন নৈরাজ্য, অদক্ষ ও বেপরোয়া চালকদের দৌরাত্ম্য ইত্যাদি বিষয় নিয়ে বাঁশখালীর মানুষ প্রতিবাদ করে যাচ্ছে। তারা এর প্রতিকারে জনপ্রতিনিধি এবং প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?