• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

বাঁশখালীতে এ.বি.এম. মোকাম্মেল হক চৌধুরী’র পক্ষে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নাম: / ৪৬ শেয়ার
আপডেট: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

বাঁশখালীতে ইউনিয়ন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এ.বি.এম. মোকাম্মেল হক চৌধুরী (আলাল) এর পক্ষে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। প্রতি বছরের মতো এই বছর ও শুরু হয়েছে বাঁশখালীর কৃতি সন্তান এ.বি.এম. মোকাম্মেল হক চৌধুরী (আলাল) এর সৌজন্যে শীতবস্র বিতরণ। তিনি সব সময় বাঁশখালীতে গরিব-দুঃখী,হতদরিদ্র দিনমজুরের পাশে থেকে সারা বছর জুড়ে কোন না কোন পণ্য নিয়ে বাঁশখালীবাসীর ক্ষুধা নিবারণে হাজির হয় বলে ও জানা যায়।

এই ধারাবাহিকতায় বাঁশখালী’র পুইছড়ী ইউনিয়নের গরীব, দুঃখী অসহায় কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে আজ ২০ ডিসেম্বর ২০২১ সোমবার সকাল ১১ টায় বাঁশখালী’র মাষ্টার নজির আহমেদ কলেজ মাঠে কম্বল বিতরণ করা হয়। সেই সাথে এই কম্বল বিতরণ কর্মসূচী পুরো শীতকাল পর্যন্ত চলমান থাকবে বলে জানা যায়।

বাঁশখালী’র সন্তান ইউনিয়ন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর জনাব এ.বি.এম. মোকাম্মেল হক চৌধুরী (আলাল) এর পক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  পুঁইছড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী  জাকের হোসেন চৌধুরী (বাচ্চু),ত্রাণ কমিটির প্রধান সমন্বয়ক সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী  আশেক এলাহী সোহেল, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী চট্টগ্রাম ডিভিশনের ইনচার্জ এম.খোরশেদুল আলম চৌধুরী, জোনাল ইনচার্জ কামাল উদ্দিন, হেলাল উদ্দিন, আহমেদ কবির আজাদ এবং বাঁশখালীর বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?