• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ঈদের শপিং করতে গিয়ে ছিনতাইয়ের শিকার বাঁশখালীর শিক্ষার্থী লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ মির্জাখীল দরবার শরীফের অনুসারীদের প্রথম রোজা বুধবার কে হচ্ছেন বাঁশখালীর জনপ্রতিনিধি? চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা

বাঁশখালীতে কাল বৈশাখী ঝড়ের তান্ডবে বিধ্বস্ত শিক্ষাপ্রতিষ্ঠান

রিপোর্টার নাম: / ৪৫ শেয়ার
আপডেট: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

বাঁশখালীতে কালবৈশাখী ঝড়ে বিভিন্ন এলাকায় ঘর বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, বৈদ্যুতিক খুটি উপড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার দুপুর নাগাদ এই ঝড়ে উপড়ে গেছে বাহারচরা আইডিয়াল প্রি-ক্যাডেট হাই স্কুল এর চালা। সরেজমিনে এসব এসব ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। স্কুলের প্রধান শিক্ষক নুরুন্নবীর সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা ১২ দিকে তীব্রবেগে ঝড় শুরু হয়। ঝড়ের সঙ্গে চলতে থাকে একের পর এক বজ্রপাত। এতে বাহারচড়া আইডিয়াল প্রি-ক্যাডেট হাইস্কুলের টিনশেড উড়ে যায় এবং স্কুলের বৈদ্যুতিক সংযোগ থাকা বৈদ্যুতিক খুঁটিসহ উপড়ে যায়। তবে স্কুল বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি। কিন্তু একমাত্র ঘরটি বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়েছে। ঘরটি মেরামত করতে প্রায় তিন লক্ষাধিক টাকার প্রয়োজন হবে বলে তিনি জানিয়েছেন ।

এদিকে,বাঁশখালী পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?