• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

বাঁশখালীতে ট্রাক চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ৪

রহিম সৈকত / ৩২ শেয়ার
আপডেট: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

চট্টগ্রামের বাঁশখালীতে গন্ডামারা ব্রিজ এলাকায় এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পরীক্ষার্থী বহন করা সিএনজিতে ট্রাক উলটে পড়ে আরকানুল ইসলাম নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়। নিহত আরকান স্থানীয় জাগির আহমদের পুত্র। সে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল গন্ডামারা ইউনিয়নের আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজ থেকে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন, সিএনজি চালক রিদুয়ান আহমদ, শিক্ষার্থী উম্মে হাবিবা সায়মা, পিতা ফজল করিম, হাবিবা বিনতে নুরি, পিতা নুরুল আলম, মিফতাহুল জান্নাত জেনি পিতা ছাবের আহমদ, এরা সবাই স্থানীয় আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজ এর ২০২৪ সালের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, একটি চালবাহী ট্রাক গন্ডামারা ব্রিজ এর উপরে উঠতে গেলে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে পেছনে চলে যায়, যেটার পেছনে ছিল পরীক্ষার্থীদের বহন করা সিএনজিটি। এতে চাপা পড়ে একজন মারা যায় সঙ্গে থাকা তিনজন আহত হন। তারা স্থানীয় সিএনজি চালক, রিদুয়ান আহমদ এর গাড়িতে করে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে (এসএসসি পরীক্ষা কেন্দ্র) পরীক্ষা দিতে যান। আজ পরীক্ষা কেন্দ্র থেকে ফেরার পথে দুর্ঘটনার মুখোমুখি হলেন।

আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদ এর সদস্য মোহাম্মদ নুরুল হাকিম জানান, সঙ্গে থাকা ২ ছেলে শিক্ষার্থী লাফ দিয়ে প্রাণে বাচতে পারলেও সামনের সিটে থাকা আরকানুল ইসলাম বের হতে পারেনি। সৌভাগ্যবশত ভেতরে থাকা মেয়েরা আহত হলেও সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ।

এব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ জানান, সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?