• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

বাঁশখালীতে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ; আশ্রয়কেন্দ্রে প্রশাসনের বৃক্ষরোপন

রিপোর্টার নাম: / ৫৬ শেয়ার
আপডেট: রবিবার, ১৮ জুলাই, ২০২১


মোহাম্মদ ছৈয়দুল আলম ◾
মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে বৃক্ষরোপন করা হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার জঙ্গল জলদি গ্রামের গৃহহীন ও ভূমিহীন ২৫ পরিবার গতকাল রবিবার ১৮ জুলাই দুপুরে এসব ফলদ ও বনজ গাছের চারা পেয়ে খুশি হয়েছেন। প্রত্যেক পরিবারকে ১০টি করে মোট ২৫০টি গাছের চারা দেয়া হয়েছে। বৃক্ষরোপনের পর বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী প্রত্যেকটি পরিবারের সাথে কথা বলেন এবং একটি ঘরের ফাটল অংশ রক্ষনাবেক্ষনের দৃশ্য স্থানীয় সাংবাদিকদের দেখান। ২৫টি পরিবারের নতুন নির্মাণ করা ঘরে যাতে ফাটল না ধরে সেজন্য পাহাড়ের নিম্নাংশে ৮০ ফুট দৈর্ঘ্যের প্রতিরোধ দেয়ালও করে দিচ্ছেন। বৃক্ষরোপনের সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, জলদী অভয়ারণ্য রেঞ্জ ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাস,সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, সাংবাদিক এনামুল হক রাশেদী, ছৈয়দুল আলম, মো. এরশাদ, আনোয়ার হোসেন, জাহেদুল ইসলাম মিরাজ, শামীম সরোয়ার সহ বিভিন্নস্তরের দায়িত্বশীল কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, প্রতিটি ফলদ ও বনজ চারা হচ্ছে আমাদের জন্য আগামীর ডিপোজিট। এছাড়া বৃক্ষ ভূমি ধ্বস রোধ করে এবং আমাদের জীবন বাঁচার অক্সিজেন ও খাদ্য সরবরাহ করে। বৃক্ষই পারে দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসিও সুখের নিশানা তৈরী করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?