শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২০ ভিউ

চট্টগ্রামের বাঁশখালীতে গোয়ালঘর মেরামতের সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মো. জসিম উদ্দিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পাতলা মার্কেট সংলগ্ন ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাম্বল ওয়াজর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন স্থানীয় নুরুল হকের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পাশাপাশি কৃষিকাজও করতেন। তার দুটি কন্যা সন্তান রয়েছে, একজনের বয়স ৫ বছর ও অন্যজনের ৩ বছর।

নিহতের চাচাতো ভাই মো. আবু হানিফ জানান, জসিম উদ্দিন বাড়ির পাশে পুরনো গোয়ালঘর মেরামতের সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লাগালে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চাম্বলস্থ একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

রোগীর স্বজনরা তাকে নগরীর পার্কভিউ নামে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, “গোয়ালঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি।”

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme