• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

বাঁশখালীতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম: / ১৬৩ শেয়ার
আপডেট: রবিবার, ৩০ মার্চ, ২০২৫

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে হতদরিদ্র অটোরিকশা শ্রমিকদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) বিকাল ৩টায় পশ্চিম বাঁশখালী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

প্রধান অতিথির পাশাপাশি অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার মোহাম্মদ লোকমান আহমদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুস ছবুর চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল হক চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন—

  • উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন
  • চট্টগ্রাম দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক
  • বাহারছড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হামিদ বাহার চৌধুরী
  • জেলা দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম
  • ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের
  • যুবদল নেতা মামুনুর রশীদ, এহসানুল হক পারভেজ
  • বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন
  • সদস্য আবু তাহের, মঈন উদ্দীন এমরান, মো. হোসেন, সাহাব উদ্দীন, নেজাম উদ্দীন, মো. আরিফ, সরওয়ার
  • ছাত্রদল নেতা ফরহাদ হোসেন আসিফ, শাহরিয়াজ চৌধুরী রাকিব, শাহেদ, মিজান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা দুঃস্থ শ্রমিকদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?