• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

বাঁশখালীবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় সংসদ সদস্য

রিপোর্টার নাম: / ৫৩ শেয়ার
আপডেট: বুধবার, ২১ জুলাই, ২০২১

পবিত্র ঈদুল আজহা  উপলক্ষে বাঁশখালী  উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, পরপর দুইবার নৌকা প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি মহোদয় সমগ্র বাঁশখালী বাসী, দেশবাসী এবং মুসলিম জাহানের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
পবিত্র ঈদুল আজহায়।   তিনি বিশ্ববাসীর নিরাময় ও সুস্বাস্থ্য এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আরো বলেন, ‘পবিত্র ঈদুল আজহা  মুসলিম জাহানের অন্যতম  ধর্মীয় উৎসব। ত্যাগ  ও তিতিক্ষায়  খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় ঈদুল  আজহা ।
পবিত্র ঈদুল আজহার  মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়ে। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র, জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সকলে পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিই। পরম করুণাময় আল্লাহ্ তায়ালার নিকট প্রার্থনা করি-মানুষের জীবন থেকে দূরীভূত হোক সকল মহামারি, দুঃখ-জরা; সুখ শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।’
এবার পবিত্র ঈদুল আজহা  এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ দিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই, জনসমাগম এড়িয়ে সচেতনতার সাথে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপন করতে হবে।’
তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সকল সংকট উত্তরণের মধ্য দিয়ে এগিয়ে গেছে ঠিক একইভাবে করোনা সংকট জয় করে কাক্সিক্ষত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নব-উদ্যোমে এগিয়ে যাক বাংলাদেশ।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু

জনাব আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী

মাননীয় সংসদ সদস্য
২৯৩, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) ও
সদস্য-অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি,
বাংলাদেশ জাতীয় সংসদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?