• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ঈদের শপিং করতে গিয়ে ছিনতাইয়ের শিকার বাঁশখালীর শিক্ষার্থী লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ মির্জাখীল দরবার শরীফের অনুসারীদের প্রথম রোজা বুধবার কে হচ্ছেন বাঁশখালীর জনপ্রতিনিধি? চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা

বাঁশখালী উপকূলীয় কলেজে প্রকাশনা উৎসব

প্রেসবিজ্ঞপ্তি / ৯৭ শেয়ার
আপডেট: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

২৬ মার্চ পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজে স্বাধীনতা দিবস, কলেজের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী, কলেজ ম্যাগাজিন ‘মনীষা’র ২০তম সংখ্যা প্রকাশ, বই মেলা, কলেজ শিক্ষা উন্নয়ন ও আজিজ-আনোয়ারা স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান অধ্যক্ষ মোহাম্মদ জাকের হোছাইনের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আবু ইউসুফ চৌধুরী, শিক্ষা সংগঠক মুহাম্মদ মুজিবুর রহমান, অধ্যাপক আজিজ উদ্দিন হায়দার, সমাজসেবী সাইফুদ্দিন আজিজ, উপাধ্যক্ষ বশির উদ্দিন আহমদ কনক, অধ্যাপক মো. আনোয়ার হোসেন মজুমদার, অধ্যাপক মোহাম্মদ জমির হায়দার বাবলা, অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ হোসেন, অধ্যাপক বাবুল কান্তি দেব, অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক মো. নেজাম উদ্দিন সাগর, শিক্ষার্থীদের মধ্যে নাহিম তালুকদার মোরশেদ, খাদিজাতুল কোবরা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে পঞ্চাশজন শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে, দেড় লক্ষ টাকা কলেজ শিক্ষা উন্নয়ন ও আনোয়ার আজিজ স্মৃতি বৃত্তি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?