• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
কে হচ্ছেন বাঁশখালীর জনপ্রতিনিধি? চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন

বাঁশখালী পৌর নির্বাচন; ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

রিপোর্টার নাম: / ৫২ শেয়ার
আপডেট: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

গতকাল ২০/১২/২০২১ তারিখে বাঁশখালী পৌরসভা নির্বাচনে মনোনয়ন জমা দেয়া আগ্রহী প্রার্থীদের যাচাই-বাছাই সমাপ্ত হয়। এতে  তথ্য গোপন করার কারনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় মনোনয়ন বাতিল হওয়া প্রার্থিরা হলেন ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আবদুর রহমান, ২ নং ওয়ার্ডের আবদুল লতিফ, ৩ নং ওয়ার্ডের মো. শাহাবুদ্দিন, ৫ নং ওয়ার্ডের মো. নঈমুল হব মানিক, আবদুর রহমান, ৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. হারুন, ৯ না ওয়ার্ডের মো. মুহিবুল্লাহ। প্রার্থীদের কয়েকজন এই সিদ্বান্তের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন বলে জানা যায়। উল্লেখ্য ১৬ জানুয়ারি,  ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য বাঁশখালী পৌরসভার নির্বাচন ৯ ওয়ার্ডে অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ২ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ ও সাধারণ কাউন্সিলর পদে ৪১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। নির্বাচনে রিটারিং কর্মকর্তার দায়িত পালন করছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম। নির্বাচন কমিশন ঘোষিল সিডিউল অনুসারে আপিল নিষ্পত্তি ২৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ২৬ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৯৪ জন এবং মহিলা ১২ হাজার ৮৮৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?