বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বাংলাদেশ ভোলার বোরহানউদ্দিনে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১ ছাত্র

  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২১ ভিউ

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায়, বোরহানউদ্দিন উপজেলার লেবুকাটা চার রাস্তার মাথা নামক এলাকায়। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইকরাম উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামের প্রবাসী মো. হারুন-অর-রশীদের একমাত্র ছেলে। তিনি তজুমদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে ইকরাম তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে কুঞ্জেরহাট বাজারে কম্পিউটার শিখতে যায়। কম্পিউটার শিখে সন্ধ্যার দিকে তারা মনিরাম বাজারে যাওয়ার পথে লেবুকাটা চার রাস্তার মাথা এলাকায় অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ইকরামের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইকরামসহ তার দুই বন্ধু গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে তাদের ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়, কিন্তু পথিমধ্যে ইকরামের মৃত্যু হয়।

গুরুতর আহত দুই বন্ধু বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি সিদ্দিকুর রহমান জানিয়েছেন, নিহত ইকরামের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয় নাই ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme