• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

বাগেরহাটে বিএনপি নেতা হত্যায় হয়নি মামলা

রিপোর্টার নাম: / ৩৫ শেয়ার
আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

বাগেরহাটে দিনেদুপুরে প্রকাশ্যে সন্ত্রাসীদের হাতে ইউনিয়ন বিএনপির সাবেক নেতা সজীব তরফদার (৪০) খুনের ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পরও হয়নি কোনো মামলা।

এদিকে, বুধবার দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে নিহত বিএনপি নেতা সজীব তরফদারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন সম্পন্ন হয়েছে। পরে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে শহরে যাওয়ার পথে বাগেরহাট সদর উপজেলার মীর্জাপুর মধ্যপাড়া জামে মসজিদের সামনে অস্ত্রধারী সন্ত্রাসীরা সজীবকে গুলি ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

নিহত সজিব তরফদার বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ডেমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ডেমা গ্রামের তরফদার সিদ্দিকুর রহমানের ছেলে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান আজ দুপুরে ইনডিপেনডেন্টকে বলেন, ‘বাগেরহাটের সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক নেতা সজীব তরফদারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। খুনের সঙ্গে কারা জড়িত, কেন তারা বিএনপি নেতাকে হত্যা করল– তা উদঘাটনে স্থানীয় রাজনীতির আধিপত্যসহ বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে পুলিশের একাধিক দল তদন্তে নেমেছে। হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?