• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

বাহারছড়া ইউনিয়নে করোনা টিকা কার্যক্রম উদ্বোধন

রিপোর্টার নাম: / ৪৩ শেয়ার
আপডেট: শনিবার, ৭ আগস্ট, ২০২১

বোরহান উদ্দিন টিপু◾
করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য ব্যাপক হারে ভ্যাকসিন কার্যক্রম শুরু করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আজ ৭ আগস্ট শনিবার থেকে সারাদেশে ইউনিয়ন পর্যায় থেকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে । এতে ৫০ উর্ধ্ব নারী, পুরুষকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই ভ্যাকসিন কার্যক্রমের প্রথম সপ্তাহে ১ কোটি ডোজ ভ্যাকসিন প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এজন্য প্রতিটি সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই কার্যক্রমের অংশ  হিসাবে ৪নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্যকর্মীদের ব্যবস্থাপনায় এই কার্যক্রম পরিচালিত হয়। উক্ত কার্যক্রম সার্বিকভাবে তত্ত্বাবধান করেন ৪নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম। এই করোনা মহামারিতে সবাই কে সচেতনমূলক নির্দেশনা দেন চেয়ারম্যান তাজুল ইসলাম। ঝড় বৃষ্টি উপেক্ষা করে টিকা গ্রহনের জন্য ইউনিয়ন পরিষদে ছুটে আসে সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?