• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
কে হচ্ছেন বাঁশখালীর জনপ্রতিনিধি? চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, ছাত্রলীগ কর্মী আটক

রিপোর্টার নাম: / ১২৫ শেয়ার
আপডেট: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের এক শিক্ষার্থীকে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ। রোববার (৪ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়।

আটককৃত শিক্ষার্থীর নাম মারুফুল ইসলাম শাকিল।  তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের শিক্ষার্থী এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের শাখার উপগ্রুপ বাংলার মুখের রাজনীতির সঙ্গে জড়িত। তার বাসা চট্টগ্রামের চৌধুরীর হাট এলাকায়।

ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ থেকে জানা যায়, মারুফুল ইসলাম শাকিলের সঙ্গে তার পাঁচ বছরের সম্পর্ক ছিল। তিনি ভয় দেখিয়ে সম্পর্কে জড়াতে বাধ্য করেন। ভুক্তভোগী যতবার সম্পর্ক থেকে বের হয়ে আসতে চেয়েছেন, ততবার অভিযুক্ত শাকিল তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। এ ছাড়াও বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। শাকিল আরও অনেক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িত এবং তাদের থেকেও ছবি ও ভিডিও নিয়ে শারীরিক সম্পর্ক করেন। বর্তমানে তিনি ভুক্তভোগীকে সামাজিকভাবে হেনস্তা করার হুমকি দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?