শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

পাহাড়ি ঝিরির পানিতে পড়ে মাদ্রাসার ছাত্রীর মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৩ ভিউ

শুক্রবার (১৯এপ্রিল) দুপুরে পাহাড়ি ঝিরিতে (ছড়া) পড়ে শামিমা সুলতানা (১২) নামে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়। পাহাড়ে কৃষিকাজে রত বাবাকে ভাত দিয়ে বাড়ী ফেরার পথে পাহাড়ের ঝিরিতে জমে থাকা পানিতে পড়ে মারা যায় সে।

শামিমা উপজেলার বৈলছড়ী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড দেলোয়ার হোসেনের কন্যা। বাড়ির কাছাকাছি পাহাড়ি এলাকায় বোরো চাষের জন্যে পাহাড়ি ছড়ায় বাঁধ দিয়ে জমানো পানিতে এই ঘটনা ঘটে। সে দারুল হুদা মহিলা বালক- বালিকা মাদ্রাসার পঞ্চাশ শ্রেণী পড়ুয়া ছাত্রী বলে জানা গেছে ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শামিমা সুলতানা প্রতিদিন বাবাকে ভাত দিয়ে আসত। আসার সময় সম্ভবত পা পিছলে পড়ে যায়। সাতার জানা না থাকায় সে আর উঠে আসতে পারেনি।

স্থানীয় চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, এমন মৃত্যু অপ্রত্যাশিত। ছোট শিশুকে একা একা এমন বিপদজনক পথে না পাঠানোর অনুরোধ রাখছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme