• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

মা-মেডিসিন সেন্টার’র শুভ উদ্বোধন

রিপোর্টার নাম: / ৪৩ শেয়ার
আপডেট: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

বাঁশখালীর প্রাণকেন্দ্রে অবস্থিত গুনাগরি এ-গণি প্লাজায় গতকাল বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধন হয়ে গেল দেশী -বিদেশী বিভিন্ন স্বনামধন্য মেডিসিন কোম্পানির মেডিসিন সরবরাহকারী প্রতিষ্ঠান মা-মেডিসিন সেন্টারের । বেলা এগারোটার দিকে খতমে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধন এর প্রথম অধিবেশন শুরু হয়। এরপর বিকাল তিনটায় অনুষ্ঠানের উদ্বোধন হয়। বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি এডভোকেট আ ন ম শাহাদাত আলম ফিতা কেটে প্রতিষ্টানটির আনুষ্টানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অডিট অফিসার আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার আজিম উদ-দৌলা চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন সদর আমিন হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জসিম উদ্দিন,সাবেক ইউপি সদস্য আমির হোসেন বাবুল, মেডিকেল অফিসার ডাঃ- মিনহাজুল মিজান, ডাঃ- হামিদ ,ডাঃ- সৌরভ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান অর্ণক, মাস্টার আবু নোমান, ৫নং কালীপুর ইউনিয়নের নব নিযুক্ত সচিব মোঃ-আলাউদ্দীন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল করিম, সমাজ সেবক মোঃ- আমিন পাঁচ নং কালীপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ আরো অনেকেই। মা- মেডিসিন এর প্রোপাইটর আনোয়ারুল আজিম জানান, দেশী -বিদেশী সকল প্রকার ঔষধের পাইকারী ও খুচরা সরবরাহের পাশাপাশি তারা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প খরচে নিয়মিত রুগী দেখার ব্যবস্থাও রেখেছেন। তাছাড়া বিভিন্ন মেডিকেল সামগ্রী যেমন,নেবুলাইজার মেশিন,ডায়াবেটিস পরিমাপের মেশিন,প্রেশার পরিমাপের মেশিন,কোমরের বেল্ট সহো আরো বিভিন্ন মেডিকেল যন্ত্রাংশের সরবরাহ থাকছে তাদের আয়োজনে। (বিজ্ঞপ্তি)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?