• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

মোসলিম সিকদারের নিষ্প্রাণ দেহ ফিরছে মিনজিরিতলায়

রিপোর্টার নাম: / ৪১ শেয়ার
আপডেট: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে পঞ্চম লাশ হিসাবে দেশে যাচ্ছে  মোজাম্বিকের বিশিষ্ট ব্যবসায়ী মোসলিম উদ্দিন সিকদারের লাশ।মোসলিম উদ্দিন সিকদার একে একে দুইবার বিমানের টিকেট করেও জীবিত ফিরতে পারিনি । অবশেষে লাশ হয়ে ফিরছে দেশে। সকল আইনি জটিলতা শেষ করে ১১ই আগস্ট বুধবার  মোজাম্বিক সময় সকাল ৮টা ৩০মিনিটে নামপুলা শহরে প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়।  ৯টার সময় নামপুলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে  কারগো বিমানে তার লাশ মাপুতো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্য ছেড়ে যায়। মাপুতো থেকে জোহানেসবার্গ এবং দুবাই এয়ারপোর্ট হয়ে ১৩ই  আগস্ট সকাল ৮ টায় ঢাকা এয়ারপোর্ট পৌছে যাবে মোসলিম উদ্দিন সিকদারের লাশ। ১৩দিন পর মোসলিম উদ্দিন সিকদারের লাশ দেশে পৌছে যাচ্ছে।

মোজাম্বিক বাংলাদেশ কমিনিটি নেতা আনিসুর রহমান, নাছির উদ্দিন, হেফাজ উদ্দিন ,আদিল হোসেন, জাহেদ,মোরশেদ সহ অনেকের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মোসলিম উদ্দিন সিকদারের লাশ দেশে পাঠানো সম্ভব হয়েছে। মোজাম্বিক থেকে বাংলাদেশে লাশ পাঠানো অনেক কঠিন। এই পর্যন্ত অনেক বাংলাদেশি মোজাম্বিকে মৃত্যু হয়েছে  । আইনি জটিলতা এবং বাংলাদেশের রাষ্ট্রদূত না থাকার কারণে অনেক বাংলাদেশি প্রবাসীর লাশ দেশে পাঠাতে চাইলেও পাঠানো সম্ভব হয়নি। মোসলিম উদ্দিন সিকদারের লাশসহ মোজাম্বিক থেকে বাংলাদেশে এই পর্যন্ত পাঁচটি লাশ পাঠানো সম্ভব হয়েছে।

উল্লেখ্য,মোসলিম উদ্দিন কিছুদিন ধরে পায়ের একটা আঘাত নিয়ে ভুগছিলেন। স্থানীয় এক হাসপাতালে সে পায়ের অপরেশন করালে তার পায়ে পচন ধরে। তখন সে উন্নত চিকিৎসার জন্য নামপুলা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়।সেখানে চিকিৎসক বলেন তার ডায়বেটিস অনেক বেশি এবং তার পায়ে আবার অপরেশন করতে হবে। চিকিৎসকের পরামর্শে মোসলিম উদ্দিনের পায়ে অপরেশন করা হয় । অপরেশন করার পর  দেশে যাওয়ার জন্য টিকিট করা হয়। ২ই আগস্ট সোমবার দেশের যাওয়ার জন্য নামপুলা বিমান বন্দরে গেলে কেনিয়া এয়ারলাইন্স তার পায়ে ব্যান্ডেজ  দেখে তার ফ্লাইট বাতিল করে দেয়। ফ্লাইট বাতিল করে দিলে পুনরায় এ্যামিরেটস এয়ারলাইন্সে ৫ আগস্টের জন্য টিকেট করা হয়। পরে বাসায় ফিরে আসলে তারপরের দিন শ্বাস কষ্ট বেড়ে মৃত্যু হয়। মোসলিম উদ্দিন সিকদার এর বাড়ি চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলা সরল ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মিনজিরিতলা গ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?