• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

রাসুল (সাঃ) নিয়ে কটুক্তির প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদের বিক্ষোভ

রিপোর্টার নাম: / ৩৫ শেয়ার
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ভারতের ধর্মগুরু রামগীরি ও বিজেপি নেতা রানার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাঁশখালী ডিগ্রি কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাঁশখালী ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশ্বানবীর অপমান সইবেনারে মুসলমান, দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো, ভারতের দালালেরা হুঁশিয়ার -সাবধান, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই রামগীরি -রানার ফাঁসি চাই, আল কুরানের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, এইসব শ্লোগানে মূহুর্তেই মুখরিত হয়ে উঠে বাঁশখালীর গুনাগরী চৌমুহনী চত্বর। মিছিলটি বাঁশখালী ডিগ্রি কলেজ থেকে প্রধান সড়কের গুনাগরী চৌমুহনী হয়ে রামদাস মুন্সি হাট এলাকা প্রদক্ষিণ করে পূনরায় চৌমুহনী চত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে গুনাগরী চৌমুহনী চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন, বাঁশখালী ডিগ্রি কলেজ শিক্ষার্থী মোঃ শাকিল আলম, মোঃ রিজাত, মোঃ তানিম, মোঃ আবু বক্কর ছিদ্দিক।

মিছিল ও সমাবেশে কলেজ শিক্ষার্থী মোঃ শাহাদাত,, মোঃ রাকিব, মোঃ আমজাদ, মোঃ রিহাত, মোঃ রায়হান, মোঃ রাশেদ, মোঃ মোজাম্মেল হক, মোঃ শাহরাজ কবির সাইমুন, মোঃ কায়সার, মোঃ আব্দুর রহমান, মোঃ ফয়সাল, মোঃ রাসেলসহ কয়েক শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের ধর্মগুরু রামগীরি ও বিজেপি নেতা কুলাঙ্গার রানার নির্দেশে বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)কে নিয়ে কটুক্তি করায় বিশ্বের মুসলিম সম্প্রদায়ের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ভারতের ধর্মগুরু রামগীরি ও বিজেপি নেতা রানার ফাঁসির দাবি জানিয়ে বক্তারা বলেন, মুসলিম উম্মাহর হৃদয় স্পন্দন রাসুলুল্লাহ (সাঃ)কে নিয়ে কটুক্তি করার দুঃসাহস করলে মুসলিম উম্মাহরা সহ্য করবেনা। এসময় রামগীরি ও বিজেপি নেতা রানাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করতে ভারত সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?