শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

লরির চাপায় শ্রমিক নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২১ ভিউ

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির চাপায় রতন রায় (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গীর আলম।

রতন রায় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উদনা চা-বাগান এলাকার মতিলাল রায়ের ছেলে। তিনি মিরসরাই উপজেলায় অবস্থিত প্যারাগন ফিডস লিমিটেডে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, রাতে কারখানা থেকে কাজ শেষে বাসায় ফিরছিলেন রতন রায়। টেরিয়াইল এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী রডবোঝাই একটি লরির নিচে চাপা পড়েন। এতে লরি চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে নিহত শ্রমিকের মরদহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ আজ রোববার সকালে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme