• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

লোহাগাড়ায় বাস-মাইক্রো সংঘর্ষে ১০ জনের মৃত্যু

রিপোর্টার নাম: / ৯৯ শেয়ার
আপডেট: বুধবার, ২ এপ্রিল, ২০২৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে রিলাক্স পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১০ জন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন।

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি

 

 

 

 

 

 

বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। উল্লেখ্য, গত তিন দিনে একই এলাকার আধা কিলোমিটার এলাকায় তিনটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা না গেলেও, তারা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে। মাইক্রোবাসটি কিশোরগঞ্জ থেকে কক্সবাজারগামী ছিল।

দুর্ঘটনার ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মাইক্রোবাসটি কক্সবাজারের দিকে যাচ্ছিল, আর বিপরীত দিক থেকে আসা রিলাক্স পরিবহনের বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৮ যাত্রী মারা যান, আর গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

লোহাগাড়া থানার অপারেশন অফিসার মোহাম্মদ জাহিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং গুরুতর আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে, ঈদের দিন (৩১ মার্চ) সকালে চুনতি এলাকায় বাস ও মিনিবাসের সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয় এবং ৬ জন আহত হন। এছাড়া, মঙ্গলবার (১ এপ্রিল) একই স্থানে দুটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৮ জন আহত হন।

স্থানীয়রা জানান, লবণবাহী ট্রাক থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় এ এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে।

বাঁশখালী এক্সপ্রেস/দুস/রসৈ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?