• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

শঙ্খ নদীর তীরে ভেসে এল অজ্ঞাত নামা লাশ

রিপোর্টার নাম: / ৪৭ শেয়ার
আপডেট: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় শঙ্খ নদীর তীরে একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে। শুক্রবার সকাল ১০:৩০ সময় স্থানীয়রা দেখতে পেলে ৯৯৯ কল দেয়। এখন পর্যন্ত কোন পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থার লোকজন আসেনি।

সরেজমিনে দেখা যায়, লাশটির গায়ে কোন কাপড় ছিলনা, শরীর ফুলে গেছে, পচন ধরা শুরু করেছে। শরীরের নিম্নভাগে, হাতের আঙুল, পায়ের আঙ্গুলের মাংস খসে গেছে। বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ এর মধ্যে হবে। ধারণা করা হচ্ছে লুঙ্গি পরে নদীতে গোসল কিংবা মাছ ধরার জন্য নামলে স্রোতের কারনে কিংবা অন্য কোন কারনে এমন ঘটনা ঘটে থাকতে পারে।

প্রত্যক্ষদর্শী, সানিয়াত হোসেন জানান, সকালে হাটতে হাটতে এদিকে আসলে আমি লাশটি দেখতে পাই। তাৎক্ষণিক ভাবে আমি জাতীয় হটলাইন ৯৯৯ এ কল দিলে তাঁরা আমাকে জানায় পুলিশ যাচ্ছে, নৌপুলিশ যাচ্ছে কিন্তু এখন (দুপুর ১২:৩০) পর্যন্ত কেউ আসেনি।

আনোয়ারা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসাইন জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য লোক পাঠাচ্ছি। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?