• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

শেখেরখীল সরকার বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

রিপোর্টার নাম: / ৪৬ শেয়ার
আপডেট: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল সরকার বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) বেলা ১২ টায় শেখেরখীল সরকার বাজার হক মঞ্জিলস্থ এজেন্ট ব্যাংকিং শাখা অফিসে ফিতা কেটে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

পীরে কামেল আলহাজ্ব মাওলানা ইছহাকের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এসএভিপি ও বাঁশখালী শাখা প্রধান মুহাম্মদ সোয়াইব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং শেখেরখীল সরকার বাজার আউটলেট ও খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ এমরানুল হক ইমরান ও মাষ্টার আব্দুর রহীম। এসময় উপস্থিত ছিলেন শেখেরখীল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হোসেন ভুট্টো, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুন নুর, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট চাম্বল শাখার ডাইরেক্টর শাহেদুল হক শাহেদ, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট ভাদালিয়া শাখার ডাইরেক্টর কাজী মাওঃ মনছুরুল হক, ব্যবসায়ী নুরুল হুদা, ইসলামী ব্যাংক বাঁশখালী শাখার সিনিয়র অফিসার মিজানুর রহমান, মোঃ জোবাইর উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শাহ জাহান হাবীব, আশেক এলাহী রনি, মুমিনুল ইসলাম ইমন, মোঃ বখতেয়ার প্রমূখ।

এ সময় অতিথিরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী গ্রাম এখন শহরে পরিণত হচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রত্যন্ত এলাকায় আধুনিক ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার জন্য ইসলামী ব্যাংকের নতুন নতুন সেবা কার্যক্রমের একটি অংশ হলো এজেন্ট ব্যাংকিং সেবা। এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে এজেন্ট ব্যাংকিং সেবা ভূমিকা রাখবে। বর্তমান সরকারের ডিজিটাল দেশ গড়ার অংশ হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং কার্যক্রমসহ সেলফিন, এটিএম, সিআরএম সহ ডিজিটাল পদ্ধতিতে নিত্যনতুন ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। তিনি এ গ্রাহকদেরকে এ সেবা গ্রহণ করার আহবান জানান।
(বিজ্ঞপ্তি)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?