• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

শ্বশুরকে হত্যা করল মেয়ের জামাই

রিপোর্টার নাম: / ৪৩ শেয়ার
আপডেট: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে কুদ্দুস শেখ (৬৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার রাজপাট গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পেছনে নিহত কুদ্দুস শেখের মেয়ে জামাইকে সন্দেহ করছে তার পরিবার।

স্থানীয়রা জানায়, কুদ্দুস শেখ কৃষি কাজের পাশাপাশি রঙের কাজ করতেন। আজ মুসল্লিরা ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে তার মরদেহ পুকুর পাড়ে পড়ে থাকতে দেখা যায়। এসময় তার পাশে একটি জ্যাকেট, ছুরি এবং স্যান্ডেল ছিল। তার শরীরে ছুরির আঘাত ছিল।

নিহতের ছেলে মো. জাবেদ শেখ বলেন, বাবা বাড়ি থেকে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিল। যাওয়ার পথে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউদ্দিন খান বলেন, নিহত কুদ্দুস শেখের মেয়ে জামাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা পরিবারের। কারণ ঘটনাস্থলে নিহতের জামাইয়ের জ্যাকেট পাওয়া গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?