• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

সিটি কর্পোরেশন মিডওয়াইফারি ইনস্টিটিউটে নবীনদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

রিপোর্টার নাম: / ৩২৮ শেয়ার
আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিডওয়াইফারি ইনস্টিটিউট আয়োজিত নবীন প্রশিক্ষণার্থীদের জন্য বর্ণাঢ্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় ফিরিঙ্গি বাজারে অবস্থিত ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ লক্ষ্মী দত্ত রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরিফ চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. তপন চক্রবর্ত্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. তপন চক্রবর্ত্তী বলেন,
“মিডওয়াইফারি পেশা একটি মানবিক ও অত্যন্ত গৌরবজনক দায়িত্ব। প্রশিক্ষণার্থীদের নিয়মিত হাতে-কলমে হাসপাতালে প্র্যাকটিকাল প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে। এ পেশার মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। মানবতার কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা নবীন প্রশিক্ষণার্থীদের উদ্দেশে শুভেচ্ছা ও অনুপ্রেরণামূলক বার্তা দেন এবং এই পেশায় সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ইনস্টিটিউটটি দীর্ঘদিন ধরে দক্ষ মিডওয়াইফ তৈরিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?