শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

সুনামগঞ্জে হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে থানা ঘেরাও

  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৮ ভিউ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলোচিত দিলোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামী জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার সন্ধ্যায় র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দিলোয়ার হত্যা মামলার আসামী গ্রেফতারের খবরে শান্তিগঞ্জ থানায় ছুটে আসেন এলাকাবাসী। তারা থানা ঘেরাও করে আসামী জাহাঙ্গীরের ফাঁসির দাবি জানান। পরে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম হোসেন এলাকাবাসীকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর মিয়া শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাহতাব আলী ছেলে।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর মধ্যরাতে সদরপুর নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হন তিন সন্তানের জনক দিলোয়ার হোসেন। এঘটনায় জাহাঙ্গীর মিয়াকে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন দিলোয়ারের বড় ভাই আলী হোসেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme