বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

সেনাবাহিনীর সহযোগিতায় টাস্কফোর্সের বিশেষ অভিযান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৩ ভিউ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজবাড়ীতে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে ‘বিশেষ টাস্কফোর্স’ টিম। এতে সার্বিক সহযোগিতা করেছে সেনাবাহিনী।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে জেলার ‘বিশেষ টাস্কফোর্স’ কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তারিফ-উল-হাসানের নেতৃত্বে সদর উপজেলার বানীবহ সবজি বাজারে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ উদ্দিন জানান, বিকেল ৫টার দিকে বানীবহ সবজি বাজারে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে ‘বিশেষ টাস্কফোর্স’ টিম। এ সময় প্রতিটি সবজি ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে কি না তা যাচাই করা হয়। একইসঙ্গে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারায় এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে ‘বিশেষ টাস্কফোর্স’ টিমের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme