শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

স্কুলছাত্রীর আত্মহত্যা: লোহাগাড়ায় গলায় ফাঁস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২১ ভিউ

চট্টগ্রামের লোহাগাড়ায় তাহমিনা সোলতানা (১৬) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাহমিনা পূর্ব কলাউজানের ৭ নম্বর ওয়ার্ডের শহরবানু বাপের পাড়ার আবদুর রহিমের মেয়ে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজানের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মাহবুবুল হক।

[irp posts=”79263″ ]

তাহমিনার বড় বোন বিলকিস ফাতেমা জানান, তাহমিনা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল এবং তার চিকিৎসা চলছিল। স্থানীয় কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত সে। সকালে তাকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে । কক্ষের দরজা বন্ধ পেয়ে, অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তারা দেখতে পান, তাহমিনা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল হোসেন জানান, লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme