• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

সড়ক দুর্ঘটনা রোধে সেভ দ্য রোড বাঁশখালী উপজেলা শাখার মানববন্ধন

রিপোর্টার নাম: / ৩৫ শেয়ার
আপডেট: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

বাঁশখালীতে লাগামহীন সড়ক দুর্ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরী চৌমুহনী চত্বরে সেভ দ্য রোড বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মো. এরশাদের সভাপতিত্বে, সেভ দ্য রোড বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মনোয়ার হোসেন, ১৪ আগস্ট নুরজাহান ক্লাবের সামনে সংগঠিত দুর্ঘটনায় নিহত আবদুল হামিদ শুক্কু মিয়ার চাচা, বাঁশখালী উপজেলা যুবলীগ নেতা জি এম আবু তালেব, সাংবাদিক ছৈয়দুল আলম, কালীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ বাকি বিল্লাহ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার আলম চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ ফরিদুল আলম,কার্যকারী সদস্য, জোবাইর ওয়াহিদুল, তারেকুল ইসলাম নয়ন,মোঃ ফরহাত
মোঃ আবচার,মো:ফারুক, ইব্রাহিম মো:আকবর, মো:পাপ্পু,মো নুরুল্লাহ,মো শফি, মো ইমরান,মোঃ সোহেল ও ১৪ আগস্ট নুরজাহান ক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত সাইম,আব্দুল হামিদ,রাকিবের পরিবারের সদস্যসহ সেভ দ্য রোড বাঁশখালী শাখার সকল সদস্য বৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?