• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

৭ম তম আজিমুশ্শান মিলাদ মাহফিল সম্পন্ন

রিপোর্টার নাম: / ৭১ শেয়ার
আপডেট: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

আব্দুল্লাহ আল রিয়াদ▪️
হযরত সৈয়দ নানুফকির ও ফজল ফকির শাহ্ (রহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে ৭ম তম আজিমুশ্শান মিলাদ মাহফিল ২৮ নভেম্বর রাতে পূর্ব পালেগ্রাম নানুফকির পাড়া জামে মসজিদের মাঠে সফল ভাবে সম্পন্ন হয়েছে। হামেদিয়া রহিমা আলিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আহমদ নজির এর সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদাত আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহ বারিয়া মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুর রহমান, মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন হযরত জঙ্গলীপীর ইসলামীয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা সুপার মাওলানা মুফতি আবদুল আজিজ রজভী,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবি আর রুওয়াইছ হসপিটাল মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন।বিশেষ ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন নানুফকির পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোবারক আহমদ, নতুন চাক্তাই নজু মিয়া সওদাগর জামে মসজিদের খতিব মাওলানা হাসানুল হক ক্বাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ ন ম ফরহাদুল আলম, ৫নং কালীপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নোমান, বাঁশখালী উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুজ্জামান সওদাগর, মেম্বার রফিক আহমদ, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আশরাফ আলী,মৌলানা রফিক আহমদ, মোহাম্মদ ইউনুস।মাহফিল আয়োজক কমিটি তরুণদের উদ্দেশ্যে এডভোকেট শাহাদাত আলম বলেন, ” তরুণদের হাত ধরে আসবে সমাজের যতসব পরিবর্তন, তাই সমাজের যতসব শুভ উদ্যোগে তরুণদের সহযোগিতা করার জন্য এলাকাবাসীদের এগিয়ে আসা প্রয়োজন”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?