শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

আজ বীর মুক্তিযোদ্ধা এম. হাবিব উল্লাহ চৌধুরী’র ৮ম মৃত্যুবার্ষিকী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৩১ ভিউ

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা এম. হাবিব উল্লাহ চৌধুরী ছাত্রজীবনে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। স্বাধীনতা পূর্ববর্তী ১৯৬৯-৭০ সালে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, ১৯৭০ সালের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে বাঁশখালীতে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এবং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভাপতি ১৯৮০-১৯৯৬, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য সহ দলীয় দায়িত্ব সফলতার সাথে পালন করেন। পাশাপাশি ১৯৭৩ সাল থেকে ১৯৮৮ এবং ১৯৯২-১৯৯৬ সাল পর্যন্ত সুদীর্ঘ কাল ২নং সাধনপুর ইউনিয়ন পরিষদের একজন সফল চেয়ারম্যান ছিলেন। এছাড়াও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রধান এবং পরবর্তীতে সভাপতি, বাঁশখালী ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য, বৈলগাঁও কনজুম উলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সহ অসংখ্য সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেন। তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বে সকল গণতান্ত্রিক আন্দোলন ও মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ সহ মহান মুক্তিযুদ্ধের একজন সক্রিয় সংগঠক ছিলেন।

এই দিনটিকে ঘিরে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ, ২নং সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবর জেয়ারত ও কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, মরহুমের মেজ সন্তান বাঁশখালী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আহছান উল্লাহ চৌধুরী, মরহুমের বড় সন্তান ২নং সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমান উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক সাদু রশিদ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: উসমান, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বরাজ ভট্টাচার্য সুজন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন মোঃ বাবর, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো: ইলিয়াস, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, মরহুমের কনিষ্ঠ সন্তান ফয়সল জামিল চৌধুরী (ছাকি), উপজেলা যুবলীগ নেতা মো: আবদুর রহিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক মৃদুল দত্ত, বীর মুক্তিযোদ্ধার সন্তান নাসির উদ্দীন, চাম্বল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গিয়াস কামাল হায়দার, ওয়াহিদুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রনেতা মো: হালিম, শেখেরখীল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: মান্নান, ২নং সাধনপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: রাহাদুল আলম রিয়াদ, সুজয় ধর বাসু, রফি উদ্দিন রনি, মো: তৌহিদুল, খাইরুল আমিন টুটুল, নুরুল হক, বাধন ভট্টাচার্য, মো: শোয়াইব সহ প্রমুখ নেতৃবৃন্দগণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme