শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

আজ মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা এম. হাবিব উল্লাহ চৌধুরী’র ৭ম মৃত্যুবার্ষিকী

  • প্রকাশের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৩ ভিউ
বীর মুক্তিযোদ্ধা এম. হাবিব উল্লাহ চৌধুরী

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা এম. হাবিব উল্লাহ চৌধুরী ছাত্রজীবনে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। স্বাধীনতা পূর্ববর্তী ১৯৬৯-৭০ সালে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, ১৯৭০ সালের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে বাঁশখালীতে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এবং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভাপতি ১৯৮০-১৯৯৬, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য সহ দলীয় দায়িত্ব সফলতার সাথে পালন করেন। পাশাপাশি ১৯৭৩ সাল থেকে ১৯৮৮ এবং ১৯৯২-১৯৯৬ সাল পর্যন্ত সুদীর্ঘ কাল ২নং সাধনপুর ইউনিয়ন পরিষদের একজন সফল চেয়ারম্যান ছিলেন। এছাড়াও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বাঁশখালী ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য, বৈলগাঁও কনজুম উলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সহ অসংখ্য সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেন। তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বে সকল গণতান্ত্রিক আন্দোলন ও মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ সহ মহান মুক্তিযুদ্ধের একজন সক্রিয় সংগঠক ছিলেন।

আজ ১০/১০/২০২২ ইং তারিখ দেশ, জাতি ও সংগঠনে অপরিসীম অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা এম. হাবিব উল্লাহ চৌধুরী’র ৭ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme