শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

আনোয়ারার নতুন ইউএনও তাহমিনা আক্তার

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২০ ভিউ

আনোয়ারা উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহমিনা আক্তার এবং বর্তমান ইউএনও মো. ইশতিয়াক ইমনকে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় বদলি করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এতে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

৩৪তম ব্যাচের কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন ২০২৩ সালের ৩১ জানুয়ারি আনোয়ারা উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন।

এর আগে তাহমিনা আক্তার সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত ছিলেন। ৩৫তম ব্যাচের এই কর্মকর্তা শেরপুর জেলার বাসিন্দা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme