শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

কালীপুরে পুত্রের পিটুনিতে প্রাণ গেল পিতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৩১ ভিউ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের নিদা গাজী বাড়ির বাসিন্দা মো. শাহাজাহান (৫৫) নিজের ছেলে শওকতের হাতে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে মারা যান।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার রাতে প্রবাসে থাকা ছেলে মো. শওকতের মা ও বোনকে পিতা মো. শাহাজাহান মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে শওকত গাছের শুকনো ডাল নিয়ে বাবাকে বারবার আঘাত করেন, যার একপর্যায়ে মাথায় গুরুতর জখম হয়ে তিনি মুমূর্ষু অবস্থায় পড়ে যান। এরপর ছেলে শওকত নিজেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, তবে সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

নাম প্রকাশ না করার শর্তে বাড়ির এক সদস্য জানান, শওকত পরিবারের অমতে পাশের গ্রামের একটি মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছিলেন, যা নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। পারিবারিক কলহের একটি বড় কারণ ছিল সেই মেয়েটিকে কেন্দ্র করেই।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম বলেন, বাবা-ছেলের বাগবিতণ্ডা থেকেই এই ঘটনার সূত্রপাত। বহুদিন ধরে চলা এই পারিবারিক কোন্দলকে আশপাশের লোকজন সাধারণ ঘটনা ভেবে গুরুত্ব দেননি, যার ফলশ্রুতিতেই এমন দুর্ঘটনা ঘটে যায়।

বাঁশখালী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সুধাংশু শেখর হালদার জানান, মা-মেয়ে ও বাবা-ছেলের মধ্যকার দ্বিমুখী দ্বন্দ্বে গুরুতর আহত হওয়া মো. শাহাজাহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। অভিযুক্তকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

One response to “কালীপুরে পুত্রের পিটুনিতে প্রাণ গেল পিতার”

  1. Touhid says:

    তাহলে ছেলেটি বর্তমানে পলাতক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme