শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাহারচরার সাবেক চেয়ারম্যান পুত্রের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৪ ভিউ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪নং বাহারচরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরীর মেজ ছেলে বদরুল হাসান( রিয়াদ) ঢাকা হতে চট্টগ্রামে ফিরছিলেন রিলাক্স পরিবহনের একটি বাসে করে। বাসটি কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বদরুল হাসান সহ পাঁচজন যাত্রী প্রাণ হারায় আহত হয় অন্তত পনেরো জন। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চারজনের অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত পাঁচ জনের দুইজনের পরিচয় সনাক্ত করা গেছে। একজন বদরুল হাসান (২৬) অপরজন কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০)। আহতদের মধ্যে দশজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে ফিরোজ (৪০), একই এলাকার আলী আহমেদের ছেলে মোক্তার হোসেন (৪০), ফজলুর রহমান (৪২), আরাফাত (৩৪), সিয়াম (৩২), সোহাগ (২৮), কামরুন নাহার (২৫), স্বপন শিকদার (২৫), রফিকুল ইসলাম (৩০), মনির (৩০)। এদের মধ্যে চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া টিপু জানান, শুক্রবার সকালে উপজেলার নানকরা এলাকায় যাত্রীবাহী নাইট কোচের দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। আমরা পনেরো জনকে চিকিৎসা সেবা দিয়েছি। এছাড়া পাঁচ জন নিহত হয়েছেন। নিহতদের বিষয় চৌদ্দগ্রাম থানা ও হাইওয়ে থানার পুলিশকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme