শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

গাজায় গণকবরের সন্ধান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২০ ভিউ

আন্তর্জাতিক ডেস্ক ▪️
এবার গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে মিলল গণকবর। সেখান থেকে ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ৫০ টি মৃতদেহ-সম্বলিত একটি গণকবর উন্মোচন করেছে ফিলিস্তিনি জরুরি পরিষেবা। পরিষেবাটি বলেছে, ‘আমাদের দলগুলো আগামী দিনে অবশিষ্ট শহীদদের খোঁজে তাদের অনুসন্ধান এবং পুনরুদ্ধার অভিযান অব্যাহত রাখবে। কারণ তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এখনও (গণকবরে) রয়েছে।’

বাঁশখালী এক্সপ্রেসের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এর আগে গত ৭ এপ্রিল আল–শিফা হাসপাতালে আরেকটি গণকবরের সন্ধান পাওয়া যায়। ওই হাসপাতালে গত মাসে ভয়াবহ হামলা চালানো হয়। ওই সময় অনেকেই নিহত হয়। কিন্তু লাশ দাফনের সুযোগ ছিল না। গত ১ এপ্রিল হাসপাতালের এলাকা ছেড়ে যায় ইসরায়েলি বাহিনী। এরপর থেকেই ফিলিস্তিনের বিভিন্ন মন্ত্রণালয়ের সহায়তায় সেখানে মরদেহ খোঁজা শুরু হয়।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকে এখন পর্যন্ত গাজায় হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তাদের হামলায় এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme