শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

চট্টগ্রামে বন্ধুদের সাথে খেলতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৫০ ভিউ

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকা থেকে মোহাম্মদ আকিবুল হাসান নামের ১০ বছর বয়সী এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গত শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে বাসা থেকে সাইকেল নিয়ে বন্ধুদের সাথে খেলতে যাওয়ার কথা বলে বের হওয়ার পর সে আর বাসায় ফিরে আসেনি।

নিখোঁজ আকিবুল হাসান চট্টগ্রাম শহরের রেনেসাঁ পাবলিক স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র। তার পিতার নাম মো. ইব্রাহিম এবং মাতার নাম তাহেরা বেগম। পরিবার সূত্রে জানা যায়, তারা বর্তমানে চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দরটিলার আলীশাহ পাড়ার সবুজ বাংলা আবাসিকে বসবাস করেন।

তাদের স্থায়ী ঠিকানা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৮ নং ওয়ার্ডের পশ্চিম ইলশা গ্রামে।শনিবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আকিবুল ফিরে না আসায় পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। সম্ভাব্য সকল স্থানে এবং আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শিশুটিকে না পেয়ে তার পরিবার বর্তমানে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মাঝে দিন পার করছে।নিখোঁজ শিশুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশুটির সন্ধান পেয়ে থাকেন, তবে যেন দ্রুত তাদের বর্তমান ঠিকানায় অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme