বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৯ ভিউ

ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ঢাকা জেলার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের মুখপাত্র এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ সদর থানার মামলায় তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকি

লে. কর্নেল মুনীম ফেরদৌস বলেন, ‘সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীকে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ সদর থানার মামলায় সাভারের নবীনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।’

র‌্যাব সূত্র জানায়, ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরে একটি বিক্ষোভ মিছিলে জামায়াতের কর্মী আবদুস সালামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগে গত ২৭ আগস্ট ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়। নিহত আবদুস সালামের শ্বশুর সাবেক ব্যাংক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়। এ ছাড়া একাধিক নাশকতার মামলার অন্যতম আসামি সাবেক এ এমপি।

ঝিনাইদহ-২ আসন (সদর আংশিক ও হরিণাকুণ্ডু উপজেলা) থেকে তাহজীব আলম ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, তাহজীব আলম সিদ্দিকীর বাবা নূরে আলম সিদ্দিকী বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও ১৯৭৩ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme