শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

তৈলারদ্বীপ ব্রিজের টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৩ ভিউ

বাঁশখালী-আনোয়ারা সংযোগস্থলের তৈলারদ্বীপ ব্রিজে পুনরায় টোল আদায়ের লক্ষ্যে নতুন করে টেন্ডার (ইজারা) আহ্বানের প্রক্রিয়া অবিলম্বে বন্ধের দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের একান্ত সহকারী সচিব ও বাঁশখালী সচেতন নাগরিক সমাজের আহবায়ক মারেফুল হক চৌধুরী(মারুফ)।প্রধান অতিথির বক্তব্যে মারেফুল হক চৌধুরী বলেন,অবিলম্বে জনস্বার্থে দরপত্র বন্ধ করুন। “দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার তৈলারদ্বীপ ব্রিজের নির্মাণ ব্যয় বহু বছর আগেই উঠে এসেছে। যেখানে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই ব্রিজের টোল সম্পূর্ণ মওকুফের দাবি জানিয়ে আসছে, সেখানে নতুন করে আবার টোল আদায়ের জন্য টেন্ডার আহ্বান করার সিদ্ধান্ত কোনোভাবেই জনবান্ধব হতে পারে না। এই সিদ্ধান্ত সাধারণ জনগণের পকেট কাটার শামিল এবং এটি জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। আমি জনগণের এই যৌক্তিক দাবির সাথে পূর্ণ একাত্মতা প্রকাশ করছি এবং কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি—জনস্বার্থ বিবেচনা করে অবিলম্বে এই টেন্ডার প্রক্রিয়া বাতিল করা হোক এবং ব্রিজটিকে টোলমুক্ত ঘোষণা করা হোক।”মানববন্ধনে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে তৈলারদ্বীপ ব্রিজে টোল দিতে গিয়ে বাঁশখালী, আনোয়ারা ও পেকুয়ার লাখ লাখ মানুষ চরম অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েছে । ব্রিজের মেয়াদ শেষ হওয়ার পরও নতুন করে টেন্ডার দিয়ে জনগণকে জিম্মি করার এই পাঁয়তারা কোনোভাবেই বরদাশত করা হবে না।বক্তারা আরও হুঁশিয়ারি দেন যে, যদি অবিলম্বে এই নতুন টেন্ডার প্রক্রিয়া বাতিল করে তৈলারদ্বীপ ব্রিজকে সম্পূর্ণ টোলমুক্ত ঘোষণা করা না হয়, তবে দক্ষিণ চট্টগ্রামের সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে সড়ক অবরোধসহ আরও কঠোর ও লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে। মানববন্ধনে স্থানীয় সর্বস্তরের ছাত্র-জনতা, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পরিবহন শ্রমিকরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।হাসান মুহাম্মদ জুনায়েদ রাছেল এর সঞ্চালনায় এবং পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতালেব হোসেন সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাঁশখালী জাতীয়তাবাদী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো: কাউসার,সাধারণ মঈন উদ্দিন, সমাজ কর্মী নেজাম উদ্দিন,কালামুল হক চৌধুরী,কবি নজরুল কলেজ ছাত্রদল নেতা কাইসার হামিদ,বাঁশখালী ছাত্র সংস্থার সভাপতি সোহেল,ওয়াহিদুল আলম সুমন,জিসান,নেজাম উদ্দিন,সহ প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme