শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

পিতৃ হন্তারক সেই পুত্র বিমানবন্দর থেকে গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৩৫ ভিউ

বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে ওমানপ্রবাসী ছেলে বোরহান উদ্দিন শওকতের লাঠির আঘাতে পিতা মোহাম্মদ শাহজাহানের (৫০) মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে।

ঘটনার পর ওমানে পালিয়ে যাওয়ার সময় গতকাল বুধবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে শওকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।বাঁশখালী থানা পুলিশ জানায়, গত সোমবার রাতে কালীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কোকদণ্ডী নিদা গাজী পাড়া এলাকায় পরিবারের অমতে নিজের পছন্দে বিয়ে করা স্ত্রীকে নিয়ে বাড়িতে আসেন ওমানপ্রবাসী বোরহান উদ্দিন শওকত।

বিয়ে মেনে না নেওয়া এবং বাড়ি নির্মাণের জন্য ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ নিয়ে আর্থিক টানাপোড়েনের জেরে একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।এরই মধ্যে শাহজাহানের স্ত্রী, মেয়ে ও পুত্রবধূর মধ্যেও ঝগড়া শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে শাহজাহান তার মেয়েকে চড়-থাপ্পড় দেন। অসাবধানতাবশত ওই আঘাত পুত্রবধূর গায়েও লাগে। এতে ক্ষিপ্ত হয়ে শওকত লাঠি দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন।লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শাহজাহান।

প্রথমে তাকে বাঁশখালীর একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মঙ্গলবার দুপুরে মারা যান তিনি।এদিকে ঘটনার পর আত্মগোপনে চলে যান শওকত। নিহত শাহজাহানের বোন লাকী আক্তার বাদী হয়ে বোরহান উদ্দিন শওকত ও তার বোন রুবি আক্তারকে আসামি করে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার পর শওকত ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তার আগেই বুধবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।বুধবার রাত সাড়ে ১০টার দিকে বাঁশখালী থানার এসআই মো. আরিফ হোসেন জানান, গ্রেপ্তার শওকতকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। মঙ্গলবার বিকেলে নামাজে জানাজা শেষে পশ্চিম কোকদণ্ডীর নিদা গাজী পাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে মোহাম্মদ শাহজাহানের দাফন সম্পন্ন হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme