শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

পুঁইছড়ি সরলিয়া বাজারের মানুষের দুর্ভোগ লাগব

  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ১৭ ভিউ

পুঁইছড়ি ইউনিয়নের সরলিয়া বাজারে বর্ষা আসতে না আসতে রাস্তার পাশে অবৈধভাবে বাঁধ তৈরি করার ফলে বৃষ্টির পানিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়।রাস্তার উপর পানি জমিয়ে সেখানে হাজার হাজার নিরিহ সাধারণ পথচারী থেকে শুরু করে নারী, শিশু, বৃদ্ধা ও স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে চলাচল করতে সমস্যা হয়। রাস্তার ছবি ও সমস্যা নিয়ে পুঁইছড়ীর সন্তান লায়ন আমিরুল হক কায়েস ফেইসবুকে একটা পোষ্ট দিয়েছেন। সেটি বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরীর নজরে আসলে আজ র‌বিবার (৬ জুন) বিকা‌লে সরেজমিনে পরিদর্শন করে অবৈধভাবে নির্মাণ করা বাঁধ কেটে রাস্তায় জমে থাকা পানি অপসারণের ব্যবস্থা করেন। জনগ‌ণের দুঃখ লাঘ‌বে এ সময় উপজেলা ইঞ্জিনিয়ারকে সরেজমিন পরিদর্শন করে দ্রুত ড্রেন নির্মাণের জন্য প্রাক্কলন প্রস্তুত করতে বলা হয়। উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গা‌লিব সাদলী উপ‌জেলা প্রকল্প বাস্তবায়নে উপজেলা পরিষদ হতে অর্থ প্রদানের আশ্বাস দিয়েছেন। ভবিষ্যতে কেউ রাস্তার পাশে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে জলাবদ্ধতার সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme