শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

পূজা মণ্ডপ পরিদর্শনে সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৩ ভিউ

এম বোরহান উদ্দিন টিপু ▪️

আজ মহা নবমী। নবমী মানেই বিদায়ের সুর। কারণ আর কয়েক ঘন্টা পার করলেই দুর্গা বিদায় নেবেন। আপামর বাঙালির পুজোর পাঁচটা দিনের অপেক্ষায় কাটে গোটা বছর। নবমী মানেই পুজো শেষ।

সারাদেশের ন্যায় বাঁশখালীতেও চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এবারে বাঁশখালী উপজেলায় ৮৪ টির মত মন্দিরে আয়োজন করা হয়েছে দুর্গাপূজা। বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী আজ নাপোড়া, জলদি, বৈলছড়ী, কালীপুর এবং বাহারচরার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী আওয়ামী যুবলীগের সভাপতি এবং ৪নং বাহারচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, ৬নং বৈলছড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কপিল, ৩নং খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুদ্দীন এবং বৈলছড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দীন। মাননীয় সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ধর্ম যাঁর যাঁর উৎসব সবার, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশের যাঁর যাঁর ধর্ম সবার ধর্ম পালনের অধিকার আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme