শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বাঁশখালীতে অগ্নিদুর্গতদের পাশে জিবি ফাউন্ডেশন

  • প্রকাশের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৯ ভিউ

বাঁশখালীর পশ্চিম চাম্বল জলদাশ পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেছে জিবি ফাউন্ডেশন। বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এসব ত্রাণ বিতরণ করেন সংগঠনের সদস্যরা। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২৫ কেজি চাল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

সংগঠনের সদস্যরা বলেন, মানবিক মূল্যবোধ থেকেই অগ্নিদুর্গতদের পাশে দাঁড়িয়েছি। এসময় সমাজের সামর্থ্যবানদের প্রতি ক্ষতিগ্রস্তদের সহযোগিতারও আহবান জানান তারা।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তালুকদার মোহাম্মদ শাকের উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাছান চৌধুরী জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক জাহিদ হাসান, শাখা পরিচালক সারওয়ার আলম, সহকারী পরিচালক রাজিবসহ ফাউন্ডেশনের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

মঙ্গলবার রাতে রান্নার চুলার আগুন থেকে ইউনিয়নের জলদাশ পাড়ার প্রায় শতাধিক ঘর পুড়ে যায়। এতে প্রায় দেড় শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme