শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বাঁশখালীর বন্য হাতির আক্রমনে দিন মজুরের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১২ ভিউ

শুক্রবার ভোরে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের পশ্চিম নাটমুড়া দারুত তাকওয়া মাদ্রাসার সামনে বন্য হাতির আক্রমনে আবুল হাশেম (৪৫) নামে এক দিন মজুরের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলা থেকে জীবিকার তাগিদে আসা ব্যাক্তিটি প্রায় এক সপ্তাহ যাবত কাজ করতেছিল দারুত তাকওয়া মাদ্রাসার পাশ্ববর্তী দুইটি বাড়িতে। আজ ভোরে যখন কাজ করতে বের হয়, উক্ত মাদ্রাসার সামনে থাকা একটি জালের সাথে জড়িয়ে গিয়ে হোচট খেয়ে পড়ে যায়। তখন পেছন থেকে আসা হাতির আক্রমণে খুব নির্মম ভাবে মৃত্যু হয় তাঁর।

হাতির আক্রমনে মৃত্যুবরণ করা আবুল হাশেম চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৫ ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যায়।

বাঁশখালী থানার এসআই মনোয়ার হোসেন, ‘খবর পেয়ে আমরা মারাত্মকভাবে আহত
আবুল হাশেমকে স্থানীয়দের সহয়তায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল নিয়ে প্রেরণ করি। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme