শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বাঁশখালী আনোয়ারা’র প্রার্থীদের কোস্ট ফাউন্ডেশনে নিয়োগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১৬ ভিউ

কোস্ট ফাউন্ডেশন (www.coastbd.net) একটি মানভিত্তিক স্বাধীন, অরাজনৈতিক, অলাভ জনক এবং বেসরকারী সংস্থা (এনজিও), জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (UN ECOSOC) হতে Special Consultative Status প্রাপ্ত। কোস্ট ১৯৯৮ সাল থেকে উপকুলীয় দরিদ্রদের জন্য বেঁচে থাকার কৌশলগুলি বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।
Project title “ Justice & Prison Reform for Promoting Human Rights & Preventing Corruption in Bangladesh” .

বর্তমানে কোস্ট ফাউন্ডেশন নিম্নোক্ত পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের পর্ণূ জীবন বৃত্তান্ত প্রদানে আহবান করছে। প্রান্তিক জনগোষ্ঠী, রাজনীতি ও সমাজ সচেতন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। জীবনবৃত্তান্ত পাঠানোর ই-মেইল: hr2@coastbd.net । জীবনবৃত্তান্তের ছক সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। সংস্থার ওয়েবসাইট, www.coastbd.net  এ job opportunity box এ আবেদন ফরমেটটি পাওয়া যাবে। ওয়েবসাইটে দেয়া জীবনবৃত্তান্তের ছক ব্যতীত অন্য কোন ছকে জীবনবৃত্তান্ত গ্রহণ করা হবে না। কোস্টে কর্মরত প্রার্থীগণও আবেদন করতে পারবেন । জীবনবৃত্তান্ত পাঠানোর শেষ সময় ১৩ জুলাই, ২০২১খ্রিঃ।

১. কমিউনিটি প্যারালিগ্যাল : ১২ টি পদ (চট্টগ্রাম জেলায়) ।

ক. কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে। বয়স : ২২-৩৫ বছর । বেতনভাতা : ২০,০০০ টাকা সর্বসাকুল্যে ( অফিসের কাজে যাতায়ত খরচসহ), উৎসব ভাতা:  চাকুরির মেয়াদ ১ বছর পূর্ণ হলে মোট বেতনের ৫০% করে ২ ভাগে অথবা এককালিন দেওয়া হবে ।

খ. কর্মস্থল : চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার আনোয়ারা সদর, চাতরী, পরৈকোড়া ও হাইলধর ইউনিয়ন এবং বাঁশখালি উপজেলায় পাকুরিয়া, সাধনপুর,খানখানাবাদ ও বাহারছড়া ইউনিয়নসমুহের স্থায়ী বাসিন্দা হতে হবে ।

গ. অভিজ্ঞতা : প্রার্থীকে ভালো যোগাযোগ দক্ষতা থাকলে হবে ।

সাক্ষাৎকারের সময় ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, সকল পরীক্ষা পাশের সনদপত্রের মূলকপি, মূল নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের রঙ্গিন অনুলিপি ও মূলকপি, নিজ উপজেলা পরিষদের ১ম শ্রেণীর সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্র অথবা রেজিস্ট্রেশনের অনুলিপি। সকল সনদপত্রের ১ কপি করে অনুলিপি সঙ্গে আনতে হবে। ছাত্র, ধুমপায়ী, বাল্য বিবাহ এবং নারি ও শিশু নির্যাতনের সাথে প্রার্থী বা প্রার্থীর পরিবারের কেউ জরিত থাকলে পরীক্ষার জন্য জীবন বৃত্তান্ত জমা দেওয়ার প্রয়োজন নাই । যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে, এমনকি প্রার্থিতাও বাতিল হতে পারে। শৃংখলা বিধানের স্বার্থে কোস্ট ফাউন্ডেশন নিয়োগপ্রাপ্তদের আইনগত অভিভাবক থেকে নির্দিষ্ট ফরমে অঙ্গিকারনামা গ্রহণ করবে। 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme